শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

যে কারণে বিরাটের প্রেমে পড়েছিলেন আনুশকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিরাট কোহলি-আনুশকা শর্মা বিয়ের ছয় বছর পার করলেন। বিয়ের পর থেকেই অল্প অল্প করে সিনেমায় কাজ কমিয়েছেন অভিনেত্রী। স্বামী, সন্তান পরিবার— এই নিয়ে রয়েছেন আনুশকা। ২০২১ সালে জন্ম হয় এ দম্পতির প্রথম সন্তান ভামিকার। ফের সন্তানসম্ভবা হয়েছেন অভিনেত্রী। 

যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি কোহলি দম্পতি। ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট-আনুশকার। সে থেকেই প্রেম শুরু। 

অনেকে বলেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। বেশ কয়েক বছরের প্রেম, তার পর ২০১৭ সালে ইটালিতে রূপকথার বিয়ে। যদিও বিরাট কোহলির আগে আনুশকার সঙ্গে সম্পর্কের জোর গুঞ্জন শোনা গিয়েছিল অভিনেতা রণবীর সিংহের। কিন্তু শেষমেশ বলিউডের অভিনেতাকে ভুলে বিরাটকে কেন মনে ধরল আনুশকার?

আরো পড়ুন: জীবনে অনেক টাকা কামিয়েছি : ইন্ডিয়ান আইডলে জানালেন কুমার শানু

চলতি বছর ১১ ডিসেম্বর বিয়ের ৬ বছর পূর্ণ হল বিরাট-আনুশকার। প্রেমে-আহ্লাদে তাদের বন্ধুত্ব এখনও খাঁটি। যখন আনুশকাকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটতারকা তখন বিরাটের নারী অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অন্য দিকে, প্রেম ভাঙে আনুশকারও। তবে বিরাটের রূপ, যশ, খ্যাতি বা প্রতিভার জন্য নয়, ক্রিকেট তারকার স্মৃতিশক্তি প্রবল বলেই নাকি তাঁর প্রেম পড়েন আনুশকা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানান, বিরাটের স্মৃতিশক্তি মারাত্মক। উল্টো দিকে তিনি নাকি কিছুই মনে রাখতে পারেন না। তাই বিরাটের সঙ্গে প্রেম পর্ব শুরু হওয়ার আগে যখন তিনি বুঝলেন, বিরাটের স্মৃতিশক্তি কতটা প্রকট, সিদ্ধান্ত নেন, তার সঙ্গেই জীবন কাটাবে‌ন। 

অভিনেত্রী আরও জানান, তিনি আর বিরাট চেয়েছিলেন সুখী হতে। ৩০-এর গণ্ডি পার করার আগেই বিরাটকে বিয়ে করার সিদ্ধান্ত সঠিক ছিল বলেও জানান আনুশকা।

এসি/  আই.কে.জে

আনুশকা বিরাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250