রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

যে কারণে সঞ্জয় দত্ত-বাদশার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

অনলাইনে জুয়া প্রচারের অভিযোগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও র‌্যাপার বাদশাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে ভায়াকম১৮ নেটওয়ার্ক। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাদশাকে সমন জারি করার পর সোমবার মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগে হাজিরা দেন বাদশা।

জানা গেছে, অবৈধভাবে বেটিং অ্যাপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখার প্রচারের অভিযোগে মামলা করেছে ভায়াকম১৮। পাশাপাশি ডিজিটাল পাইরেসির অভিযোগও এনেছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

‘ভায়াকম১৮’ নেটওয়ার্কের দাবি, আইপিএলের ম্যাচগুলো স্ট্রিমিংয়ের বুদ্ধিবৃত্তিক সত্ব (আইপিআর) তাদের। কিন্তু এই ম্যাচগুলো বেটিং অ্যাপে বেআইনিভাবে স্ট্রিমিং করা হয়েছিল।

ইতোমধ্যে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে বাদশাকে। সোমবার (৩০ অক্টোবর) মহারাষ্ট্র সাইবার অফিসে হাজির হয়ে নিজের বক্তব্য দেন বাদশা। এ মামলায় আরও অভিনেতাদের তলব করা হতে পারে বলে জানা গেছে।

আরো পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু

জানা গেছে, সংস্থার প্রচার দূত হিসাবে বিভিন্ন সময় দেখা গেছে রণবীর কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা, শ্রদ্ধা কাপুরের মতো বলিউডের জনপ্রিয় তারকাদেরও। তাই তদন্তের স্বার্থে আগেই তাদের বক্তব্য জানতে চেয়েছে ইডি।

এর আগে গত ৪ অক্টোবর মহাদেব অনলাইন বেটিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রণবীর কাপুরকে সমন পাঠিয়েছে ইডি। সেই সময় সাক্ষী হিসেবে রণবীর কাপুরের বয়ান রেকর্ড করা হয়। অভিনেতা ছাড়াও ইডির স্ক্যানারে ছিল ১৫-২০ জন তারকার নাম। 

এসি/ আই. কে. জে/ 





মামলা সঞ্জয় দত্ত বাদশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250