শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউড

যে কারণে স্থগিত হলো জাহ্নবীর শুটিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

জাহ্নবী কাপুর - ছবি: সংগৃহীত

একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি। রাজধানী দিল্লিতেও শুরু হয়েছে ভয়াবহ বন্যা। বাড়ছে খাবার, পানীয় জলের সঙ্কট। এদিকে চলতি মাসে দিল্লিতে শুটিং করার কথা ছিল বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘উলঝ’-এর। এই পরিস্থিতিতে সব ব্যবস্থা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে স্থগিত হলো জাহ্নবীর শুটিং।

আন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুলাই থেকে দিল্লিতে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। ভাবা হয়েছিল, দিন পাঁচেক পর থেকে শুরু করা হবে শুটিং। আবহাওয়ার অবস্থার কোনও উন্নতি না হওয়ায় বাতিল হয়েছে সেই পরিকল্পনাও। সব মিলিয়ে প্রায় ১৫ দিনের শুটিং শিডিউল ছিল এ ছবির পুরো টিমের। 


জাহ্নবী কাপুর - ছবি: সংগৃহীত

শোনা যাচ্ছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ফের ছবির শুটিং করার চিন্তা করেছেন নির্মাতারা।

আরো পড়ুন: ‘মা’ হচ্ছেন ক্যাটরিনা!

সুধাংশু সরিয়া পরিচালিত ‘উলঝ’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের কথা রয়েছে জাহ্নবী কাপুরের। আর তার সঙ্গে থাকবেন দক্ষিণী অভিনেতা রোশান ম্যাথু ও অভিনেতা গুলশন দেবাই।

এম/


জাহ্নবী কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250