শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

যে ঘটনায় গ্রেফতার হলেন উরফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বিতর্কিত মডেল তথা রিয়্যালিটি শো খ্যাত উরফির একটি ভিডিও সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার (৩ নভেম্বর) সকালে প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, আন্ধেরি লোখান্ডওয়ালা স্টারবাকস থেকে বেরোচ্ছেন উরফি। তখনই তাঁর সঙ্গে কথা বলছেন দু’জন মহিলা পুলিশ। 

আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হল। সেখানে দেখা গেছে, একটি কফি শপ থেকে ২ মহিলা অফিসার উরফির হাত ধরে গাড়িতে উঠাচ্ছেন।

এমনকি ভিডিওতে শোনা গেছে, উরফি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা ও করছেন, কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে ? তাহলে কি বোল্ড পোশাক পরার জন‍্যই এই গ্রেফতার? নানা সময়ই নানা রকম ভিডিও আপলোড করে থাকেন উরফি। বেশির ভাগ সময়ই আজব ফ‍্যাশনের জন‍্যই উরফির ভিডিও হয় ভাইরাল। 

আরো পড়ুন: শাহরুখের বার্থডে পার্টিতে দীপিকার জন্য বিশেষ গান!

নেটিজেনরা মনে করছেন, এই ভিডিওটিও উরফি করেছেন মজার ছলে। কেন না এখনও পর্যন্ত মুম্বাই পুলিশ বা উরফির কাছ থেকে এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন‍্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি।

কবে কি কান্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ‍্যাশন সেন্সের প্রশংসা করেন। তবে বেশির ভাগ মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

এসি/ আই. কে. জে/


পুলিশ উরফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250