বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

যে দুই আসনে লড়বেন জিএম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (২৭শে নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পেরেছি।

ঘোষিত তালিকায় দেখা যায়, জাপার মনোনয়নের তালিকায় নাম নেই দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার ছেলে সাদ এরশাদের। এছাড়াও রওশনপন্থী মশিউর রহমান রাঙ্গাসহ অন্যান্য বহিষ্কৃত নেতা পাননি জাপার টিকিট।

রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়াও কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব।

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। গত ২৪-২৬ নভেম্বর পর্যন্ত চলে আট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।

আরো পড়ুন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বরের মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

এসকে/ 

জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের মনোনয়ন প্রার্থী চূড়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250