সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বিশ্বের প্রাচীনতম বাল্ব

যে বাল্ব জ্বলছে ১২৩ বছর ধরে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রযুক্তির এই যুগে একটি ইলেক্ট্রিক বাল্ব কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত ব্যবহার করা যায়। আবার কারিগরি জটিলতায় কখনো কখনো কয়েকদিন না যেতেই বাল্ব অচল হতে দেখা যায়। তবে সম্প্রতি এমন এক বাল্বের সন্ধান পাোয়া গেছে যেটি ১২৩ বছর ধরে আলো দিয়ে আসছে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে লিভারমোর ফায়ার স্টেশন। সেখানে লাগানো একটি বাল্বের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে যা ১৮৯৯ থেকে ১৯০০ সালের মধ্যে তৈরি হয়েছিল। ওহিয়োয় অবস্থিত শেলবি ইলেক্ট্রিক নামের এক প্রতিষ্ঠান এ বাল্ব তৈরি করেছিল।

আরো পড়ুন: যে গ্রামের কেউ জুতা পরে না

১৯০১ সালে লিভারমোর ফায়ার স্টেশনে সেই বাল্ব লাগানো হয়েছিল জানা গেছে, যে সময় এ বাল্ব তৈরি হয়েছিল, সে সময় ইলেক্ট্রিক বাল্বের প্রচলন অনেক কম ছিল। মূলত কেরোসিনের বাতি ব্যবহৃত হতো। এটিই ছিল ওই ফায়ার স্টেশনে লাগানো প্রথম বাল্ব, যা এখনো জ্বলছে। এখনো নিয়ম করে বাল্বটি জ্বালানো হয় বলে জানিয়েছেন ওই ফায়ার স্টেশনের কর্মকর্তারা।

এইচআ/ আই. কে. জে/ 


ক্যালিফোর্নিয়া লিভারমোর ফায়ার স্টেশন প্রাচীনতম বাল্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250