রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

বিকেলের নাশতায় মিষ্টিমুখ হোক পাটিসাপটা পিঠায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাড়িতে চালের গুঁড়া আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু—বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা। এ পিঠা সারা বছর খাওয়া হয়।

উপকরণ

চালের গুঁড়া ২ কাপ, ময়দা আধা কাপ, লবণ পরিমাণমতো, চিনি আধা কাপ, গুঁড়া দুধ ১ কাপ, সুজি ২ টেবিল চামচ, এলাচি ২টি, তেল পরিমাণমতো।

প্রণালি

প্রথমে চালের গুঁড়া, ময়দা, লবণ ও পানি একসঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক রেখে দিতে হবে। ক্ষীরের জন্য চিনি, গুঁড়া দুধ, ২টি এলাচি, সামান্য লবণ, সুজি, দেড় কাপ পানি একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকুন। পানি শুকিয়ে ক্ষীর ঘন হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

চালের গুঁড়ার মিশ্রণটিতে আরও একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফ্রাই প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে ১ চামচ চালের গুঁড়ার মিশ্রণ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ওপরে ক্ষীর দিয়ে রোল করে নামিয়ে নিন। এভাবে সব পিঠা বানিয়ে ফেলুন।

জে.এস/

পাটিসাপটা পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250