মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

কোপা দেল রে

রদ্রিগোর জোড়া গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফাইনালের একাদশেই চমকে দিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের ম্যাচের দলে পাঁচ পরিবর্তন। তাতে একাদশটা যা দাঁড়াল সেখানেও ইতিহাসে। দানি কারবাহল বাদে বাকি ১০জনই স্পেনের বাইরের! 
কোপা দেল রে-র ১২০ বছরের ইতিহাসে ফাইনালে এমন একাদশ গড়া প্রথম দল রিয়াল এবং আনচেলত্তি তাতে সফল। রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ২০তম কোপা দেল রে শিরোপা জিতেছে রিয়াল।

লুকা মদরিচকে বেঞ্চে বসিয়েও চমকে দিয়েছেন আনচেলত্তি। সামনে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, ছোটখাটো চোট থাকায় বোঝাই যাচ্ছিল ক্রোয়াট তারকাকে নামালে বিরতির পর। ৮২ মিনিটে টনি ক্রুসের বদলি হয়ে মদরিচ যখন নামালেন রিয়াল তখন জয়ের সুবাস পাচ্ছে। আর তা দুই ব্রাজিলিয়ানের যৌথ প্রযোজনায়।

সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকো মাঠের গ্যালারিতে সবাই ঠিকমতো ধাতস্ত হওয়ার আগেই গোল! ১ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় রদ্রিগোর করা গোলের উৎস ভিনিসিয়ুস। বাঁ উইংয়ে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান তারকা। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাইলান ধরে ঢুকে বক্সে সুবিধাজনক জায়গায় দাঁড়ানো রদ্রিগোকে পাস দেন ভিনি। 

ঠান্ডা মাথায় কোপা দেল রে ফাইনালে রিয়ালের হয়ে গত ৭৭ বছরের মধ্যে দ্রুততম গোল করেন রদ্রিগো। ব্রাজিলিয়ান তারকার পরের গোলেও আছে তাঁর জাতীয় দল সতীর্থের অবদান। ৭০ মিনিটে আবারও বাঁ প্রান্ত দিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে ঢুকে পড়েন ভিনি। তাঁর ক্রস ওসাসুনা ডিফেন্ডারদের পায়ে লাগলে শট নেন ক্রুসস। এবারও এক ডিফেন্ডারের পায়ে লাগে এবং বল পেয়ে যান রদ্রিগো। কাছ থেকে গোল করতে ভুল হয়নি তাঁর।

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (৭ মে ২০২৩)

রিয়াল এগিয়ে যাওয়ার পর দাপিয়ে খেললেও ওসাসুনা বুক চিতিয়ে লড়েছে। ২৬ মিনিটে গোল লাইন থেকে ্ওসাসুনার এজালজৌলির শট ফেরান দানি কারবাহল। তার এক মিনিট আগেই প্রতি আক্রমণ থেকে করিম বেনজেমার জোরাল শট ঠেকান ওসাসুনা গোলকিপার সের্হিও এরেরা। তবে ভাগ্য সহায় হলে রিয়াল বিরতির আগেই আরও একটি গোল পেয়ে যেত। ৩২ মিনিটে ফ্রি কিক থেকে ডেভিড আলাবা একটুর জন্য গোল পাননি। বল পোস্ট লেগেছে।

বিরতির পর ৫৮ মিনিটে পাবলো তোরোর দুরপাল্লার শটে করা গোলে সমতায় ফেরে ওসাসুনা। কিন্তু দলটির বক্সে রিয়ালের খেলোয়াড়দের চাপসৃষ্টি দেখে বোঝা যাচ্ছিল ওসাসুনা বেশিক্ষণ সমতায় থাকতে পারবে না। রদ্রিগোর গোলটি সেই চাপেরই ফসল। আর তাতে ২০১৪ সালের পর প্রথম কোপা দেল জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

এম/

 

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250