সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুষলধারে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। মঙ্গলবার (২০ জুন) দুপুরে এক ঘণ্টার বেশি সময় ধরে ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। যদিও এরপর বৃষ্টির দাপট কিছুটা কমে যায়।

টানা কিছু দিনের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এরপর অল্প অল্প বৃষ্টিতে কিছুটা কমেছে ভ্যাপসা গরম। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি আরও স্বস্তি নিয়ে এসেছে নগরজীবনে। যদিও বাইরে বের হওয়া মানুষ এতে কিছুটা ভোগান্তিতে পড়েন।

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় এক পূর্বাভাসে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে চার বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন: ৮ বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250