রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

রামচরণ কি তবে প্রিয়ঙ্কার গোপন প্রেম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এস এস রাজামৌলী পরিচালিত ছবি ‘আরআরআর’ নিয়ে বছরভর এত মাতামাতি হল, অস্কার এনে দিল এই ছবির গান, অথচ প্রিয়ঙ্কা চোপড়া জানালেন, ছবিটি তাঁর দেখা হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দেশি গার্ল’ কথাটা স্বীকারই করে নিলেন। নানা ভাবে এই ছবির পাশে থাকলেও কেন দেখেননি ‘আরআরআর’? জিজ্ঞাসা করতে অপ্রতিভ নিক-ঘরনি। জানালেন, টেলিভিশন অনুষ্ঠানই বেশি দেখা হয়। সিনেমা দেখার সময় কোথায়?

চলতি বছর অস্কার মঞ্চে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি সম্মানিত হয়েছে। লস অ্যাঞ্জেলেসে রেড কার্পেটে পারফর্ম করেছেন দক্ষিণ এনটিআর জুনিয়র এবং রামচরণ। মন ছুঁয়ে গিয়েছেন আন্তর্জাতিক দর্শকের। ভারতকে গর্বিত করা ‘আরআরআর’-এর প্রচারে উদ্যোগী হতে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কাকেও।

বিয়ের পর আমেরিকার নাগরিক হয়েছেন প্রিয়ঙ্কা। নিজের দেশে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা, “আমি যতটুকু করতে পারি, করেছি। অসাধারণ একটি ভারতীয় সিনেমার যাত্রায় সামান্য কিছু অবদান রাখলাম। অনেক শুভেচ্ছা ‘আরআরআর’।”

আরো পড়ুন: ছবিপিছু নেন ১০০ কোটি রুপি, তবুও থাকেন এক কামরার ফ্ল্যাটে

বলিউডে দু’দশক কাজ করার পর হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন প্রিয়ঙ্কা। ব্র্যাড পিট তাঁর ছোটবেলার ক্রাশ ছিলেন, এ কথা অনেক বারই বলেছেন। পরে জানা গিয়েছে, রাম চরণকেও বেশ পছন্দ করেন প্রিয়ঙ্কা।

দু’জনের মধ্যে কি তুলনা সম্ভব? রামের সঙ্গে পর্দা ভাগ করেছেন প্রিয়ঙ্কা ‘জঞ্জির’ ছবিতে। অস্কারের পর প্যারামাউন্ট পিকচার্স স্টুডিয়োর আয়োজনে এক চলচ্চিত্র উৎসব হয়েছিল হলিউডে, তার সঞ্চালক ছিলেন প্রিয়ঙ্কা। সেখানেও আমন্ত্রণ জানিয়েছিলেন সপরিবার রাম চরণকে।

ব্র্যাড পিট বেশি আকর্ষণীয়, না রাম? জিজ্ঞাসা করতে প্রিয়ঙ্কা জবাব এড়িয়ে যেতে চাইলেন শুরুতে। পরে বললেন, “রামের ক্যারিশমা আলাদাই। ব্র্যাড পিটকে ব্যক্তিগত ভাবে আমি চিনি না, তবে রামের কথা বলতে পারি। মানুষ হিসাবে তিনি অসাধারণ।” শুধু তা-ই নয়, প্রিয়ঙ্কার লস অ্যাঞ্জেলেসের বাড়িতেও অতিথি হয়ে এসেছেন রাম এবং তাঁর স্ত্রী উপাসনা।

এসি/ আইকেজে 

রামচরণ প্রিয়ঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250