শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

রাশমিকা কেন ভারতের 'জাতীয় ক্রাশ'

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে সুন্দরী নায়িকাদের ছড়াছড়ি। কিন্তু সবাইকে ছাড়িয়ে দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানা আলাদা পরিচয়ে দীপ্যমান। কোনো ব্যক্তির নয়, তিনি গোটা ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু কেন? চলুন উত্তরটা জেনে নেওয়া যাক।

মূলত সার্চ ইঞ্জিন গুগল রাশমিকাকে ‘জাতীয় ক্রাশ’ স্বীকৃতি দিয়েছে। তারপর থেকেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। আগে ‘কর্ণাটকের ক্রাশ’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। এখন ভারতবর্ষের ক্রাশ এই লাস্যময়ী অভিনেত্রী। 

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

এদিকে ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় রাশমিকা অভিনীত ‘পুষ্পা’ সিনেমা। ভারতের তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে।

আরো পড়ুন: বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘পায়ের তলায় মাটি নাই’

রাশমিকা ছবিতে তার অভিনয়ের জন্য ইতিবাচক সাড়া পেয়েছেন এবং তার ‘সামি সামি’ গানটি ইতোমধ্যে নেট দুনিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর এ সাফল্যের পরেই এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন। এই ছবির দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে তাকে। 

বলিউডেও পা রেখেছিলেন রাশমিকা। প্রথমে ‘গুডবাই’, পরে মুক্তি পায় ‘মিশন মজনু’। তবে দুটি ছবিই ব্যর্থ। তারপরও তার জীবনে আশার আলো দেখাচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি। এতে তার নায়ক রণবীর কাপুর। চলতি বছরের পয়লা ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। 

এসি/ আই.কে.জে/


ভারত রাশমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250