সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ই ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে বঙ্গভবনের সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীসহ আগত অতিথিদের সস্ত্রীক স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ যোগ দেন।

এছাড়া তিন বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিজয় দিবসের কেক কাটেন।

সবশেষে শীতের পড়ন্ত বিকেলে দেশবরেণ্য শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন বঙ্গভবনের সবুজ চত্বরে।

এর আগে গণভবনে মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরো অনেকে।

আরো পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এছাড়া সকাল ৭টা ৩৫ মিনিটে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে নিজে এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা।

ভোর ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এসকে/  আই.কে.জে

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250