বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

রিজভীর মিথ্যাচার নরকের কীটের চেয়েও জঘন্য: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে মিথ্যাচার ‘নরকের কীটের চেয়েও জঘন্য’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাছান মাহমুদ।  

তিনি বলেন, রিজভী সাহেব সম্পর্কে আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই না।

কিন্তু তার যে বক্তব্য সেটির পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি ‘নরকের কীটের চেয়েও জঘন্য’ হয়ে দাঁড়িয়েছেন তার মিথ্যাচারে। যারা এ ঘটনা ঘটিয়ে এবং ঘটনার নির্দেশ দিয়ে আবার সেগুলোকে আড়াল করার চেষ্টা করেন। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের মতো অপরাধী।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, (রেলে আগুন দিয়ে) যেভাবে চারজনকে পুড়িয়ে হত্যা করেছে, সেটার চেয়েও আরও বেশি জঘন্য, কুৎসিত, কদাকার এবং সেই সন্ত্রাসের চেয়েও আরও নারকীয়, বীভৎসতা হচ্ছে রিজভী (বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী) সাহেবদের মিথ্যাচার। এখন জনগণের দাবি উঠেছে এই জঘন্য, কুৎসিত কদাকার, মিথ্যাচার যারা করছেন। নারকীয় কীটের মতো আচরণ করছে, কথা বলছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। শুধু আগুনসন্ত্রাসী না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

গাড়িতে আগুন লাগানোর ঘটনা সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেছে বিএনপি এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত আপনারা জানেন যে, ২৮ অক্টোবর থেকে কিভাবে বিএনপি নতুনভাবে বাংলাদেশে আগুনসন্ত্রাস শুরু করেছে। এগুলো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গত কয়েকদিন ধরে তারা যেটি শুরু করেছে, গাড়ি-ঘোড়াতে আগুন দিচ্ছেই। ইতোমধ্যে ২০১৩-১৪-১৫ সালেও গাড়িতে আগুন দিয়ে অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এ পর্যায়ে ও গাড়িতে আগুন দিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে।

তিনি বলেন, সবশেষ গত পরশুদিন জঘন্য, নারকীয়ভাবে যেভাবে তারা চলন্ত ট্রেনে আগুন দিয়েছে, সেই আগুনে চারজন মানুষ মৃত্যুবরণ করেছেন। একজন মা তার সন্তানসহ মৃত্যুবরণ করেছেন। রাজনীতির নামে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড আমরা চিন্তাও করতে পারি না। ২০১৩-১৪-১৫ সালে তারা যেভাবে করেছিল, এখনও একই কায়দায় সেটি তারা শুরু করেছে। এটি দিবালোকের মতো স্পষ্ট। সরকার সবসময় দেশের শান্তি-স্থিতি বজায় রাখতে চায়। সরকার এ ধরনের কর্মকাণ্ডকে সবসময় প্রতিহত করতে চায়।

ওআ/


তথ্যমন্ত্রী রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250