রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে নতুন যে ৬ সেবা পেতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবা নিতে হলে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নতুন আরও ৬ ধরনের সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী অর্থবছরে ট্রাস্টসহ সব সংগঠন, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, সমবায় সমিতির ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে এই রিটার্ন দাখিলের প্রমাণপত্রের প্রয়োজন হবে।

পৌরসভায় ১০ লাখ টাকার বেশি মূল্যের জমি-বাড়ি নিবন্ধন, হস্তান্তর ও লিজিং সংক্রান্ত সেবায় এই প্রমাণপত্র লাগবে।

এছাড়া সিটি করপোরেশন এলাকার বাড়ি ভাড়া ও লিজ নেওয়ার ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে।

ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা ঋণ নিতে, কোম্পানির স্পন্সর কিংবা শেয়ার হোল্ডার হতে, আমদানি- রপ্তানি সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও সিটি করপোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নে এই প্রমাণ বাধ্যতামূলক করা হবে।

আরো পড়ুন: রিটার্ন দাখিলেই ন্যূনতম করের বিষয়ে ভাবছে সরকার
 

রাজস্ব বোর্ড সূত্র জানায়, সরকার সরবরাহকারী বা পরিষেবা প্রদানকারীদেরও এর আওতায় আনার পরিকল্পনা করছে। দলিল লেখা, কোর্ট ফি প্রদানসহ ইত্যাদি কাজেও রিটার্ন দাখিলের প্রমাণ লাগবে।

আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে গত বছর ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা হয়।

রাজস্ব বোর্ড সেসময় জানায়, এসব ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে তিন ধরনের নথির যে কোনো একটি জমা দিলেই সেবা পাওয়া যাবে।

সেগুলো ছিল- আয়কর রিটার্ন জমার বিষয়ে এনবিআরের প্রাপ্তি স্বীকার পত্র, করদাতার নাম, টিন, কর দেওয়ার বছর উল্লেখ করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এনবিআরের দেওয়া সনদ এবং করদাতার নাম, টিন, কর দেওয়ার বছর উল্লেখ করে কর উপ-কমিশনারের দেওয়া সনদ।

এসি/ আইকেজে 

রিটার্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250