শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ

রিয়ালকে উড়িয়ে যে বার্তা দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

রিয়াল-বার্সার প্রীতি ম্যাচের একটি দৃশ্য - ছবি: টুইটার থেকে নেওয়া

প্রাক্–মৌসুম প্রস্তুতির ম্যাচ হলেও এল ক্লাসিকো মানেই উত্তাপ ও রোমাঞ্চ। যেকোনো পর্যায়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই নিয়ে সমর্থকদের আগ্রহও থাকে তুঙ্গে। গতকাল রাতেও রিয়াল-বার্সার সমর্থকদের চোখ ছিল টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে। যে লড়াইয়ে শেষ হাসি হেসেছে বার্সেলোনা সমর্থকেরাই। দারুণ খেলে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান পরাশক্তিরা। এ জয় দিয়ে যুক্তরাষ্ট্রের মাঠে রিয়ালের বিপক্ষে নিজেদের দাপটও ধরে রাখল বার্সা। এই পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে তারা।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের এটি এন্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৫ মিনিটে প্রথম লিড নেয় বার্সা। ম্যাচে দলটির আক্রমণভাগে সেরা ফুটবল উপহার দেওয়া উসমান ডেম্বেলে ডান প্রান্ত থেকে দারুণ শটে ওই গোল করেন। 

চার মিনিট পরই ওই গোল শোধ করার সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু  পেনাল্টি উপহার পেয়েও গোল করতে পারেননি দলটির তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ক্রস বারে শট মেরে সুযোগ হারান তিনি। বেনজেমার অনুপস্থিতে পেনাল্টি নেবেন কে ওই প্রশ্নে কোচের চিন্তা বাড়ান। 

পুরো ম্যাচে রিয়ালের জন্য ক্রসবার 'অভিশাপ' হয়ে দাঁড়িয়েছিল। চুয়ামেনি এবং ভিনির নেওয়া আরও একটি করে শট ক্রসবারে লেগে ফিরে আসায় গোল বঞ্চিত থাকে কার্লো আনচেলত্তির দল। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩০ জুলাই ২০২৩)

সুযোগ নিয়ে ম্যাচের শেষ দিকে আরও দুই গোল করে কাতালানরা। ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন তরুণ মিডফিল্ডার ফারলিন লোপেজ মার্টিন। বক্সের বাহির থেকে জোরের ওপর শট নিয়ে গোল করেন এই তরুণ। যার মধ্যে সের্গিও বুসকেটস নিজে বার্সা একাডেমির মধ্যে তার উত্তরসূরীর ছাঁয়া দেখেন। যোগ করা সময়ে ফেরান তোরেস গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এম/


রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এল ক্লাসিকো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250