রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

রুই মাছের ভর্তা কত সহজে বানানো যায়!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাঙালির রসনায় মাছ থাকবে না, তা কি কখনও ভাবা যায়! নানা প্রকারের মাছ বিভিন্ন স্টাইলে রান্না করায় বাঙালিকে হারানো মুশকিল। মাছ ভাজা থেকে শুরু করে, ঝোল, কালিয়া, কোপ্তা, পাতুরি, ভাপা, আরও কত কিই না রান্না হয়। তবে মাছের কোপ্তা-কালিয়ার সাথে সাথে মাছের ভর্তাও কিন্তু জিভে জল আনার দৌড়ে এগিয়ে। যে কোনও ছোটো, বড় মাছ দিয়েই ভর্তা বানানো যায়। আজ আপনাদের জানাবো রুই মাছের ভর্তার রেসিপি।

আরো পড়ুন: তরমুজ দিয়ে বানিয়ে ফেলুন লাড্ডু
 

রুই মাছের ভর্তার উপকরণ:

৫-৬ পিস রুই মাছের পেটি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ২টো শুকনা মরিচ, আধা চা চামচ গোটা জিরা, সরিষার তেল ১ টেবিল চামচ, ২-৩ কোয়া রসুন কুচানো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ১-২টো কাঁচা মরিচ কুচি।

রুই মাছের ভর্তা বানানোর পদ্ধতি: 

মাছের পিসগুলো ভাল ভাবে ধুয়ে লবণ পানিতে সেদ্ধ করে নিন। মাছের সব কাঁটা বার করে রাখবেন। কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ ভেজে তুলে নিন। ওই তেলেই গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।

পেঁয়াজ অর্ধেক ভাজা হলে রসুন কুচি এবং সেদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। এর পর টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। চামচ দিয়ে মাছগুলো ভেঙে দেবেন।

খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন মাছ ভাজা হয়ে এসেছে, আর টমেটোও গলে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নামিয়ে নিন একটা প্লেটে।

ভেজে রাখা শুকনো মরিচ হাত দিয়ে গুঁড়ো করে মাখিয়ে নিন মাছের সঙ্গে। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি মাখিয়ে পরিবেশন করুন রুই মাছের ভর্তা। গরম ভাত অথবা পান্তার সঙ্গে খেতে দারুণ লাগবে এই পদ!

সূত্র: বোল্ডস্কাই

এসি/ আই.কে.জে

 

রুই ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250