বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোনালদো সালাম দিলেন!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে খেলতে গিয়ে সেই দেশকে আপন করে নিয়েছেন। পর্তুগিজ যুবরাজকে আরবের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে আগেই। ইতিমধ্যে বিশ্বজুড়ে তার সালামের একটি ভিডিও ভাইরাল হয়েছে।


শুক্রবার (২৫ আগস্ট) জুমার দিন 'আসসালামু আলাইকুম' ক্যাপশন দিয়ে সেই ভিডিও আপলোড করেছে রোনালদোর ক্লাব আল নাসর। এরইমধ্যে ৪ সেকেন্ডের এই ভিডিওতে ৯১ হাজার রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে সাত হাজারের ওপরে, শেয়ার ছাড়িয়েছে সাড়ে পাঁচ হাজার। 

সৌদি ক্লাবে রোনালদোর সময়টা ভালোই কাটছে। এখন পর্যন্ত প্রো লিগে ১৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি, আছে দুটি অ্যাসিস্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবং সৌদি সুপার কাপেও একটি করে ম্যাচ খেলে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ।

আর.এইচ

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250