সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান *** র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান *** নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

রোববার কলকাতার বাজারে উঠবে পদ্মার ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

পদ্মার ইলিশ। ছবিঃ সংগৃহীত

দুর্গাপূজায় গত বুধবার (২০ সেপ্টেম্বর) এবারের দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় সরকার। এরপর সেদিন রাতের মধ্যেই পেট্রাপোল বন্দরে ইলিশের বড় একটি চালান পৌঁছে যায়। 

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গের বাজারে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে। ভাই ফোঁটা পর্যন্ত এই ইলিশ মিলবে বলেই ধারণা করা হচ্ছে। 

সবকিছু ঠিক থাকলে শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকেই পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে ঢুকে পড়বে বাংলাদেশি পদ্মার ইলিশ। এরপর রোববার (২৪ সেপ্টেম্বর) থেকে খুচরা বাজারে পাওয়া যাবে ইলিশগুলো।

এদিকে, কলকাতার মাছ ব্যবসায়ীরা বলছেন, পদ্মার ইলিশ রাজ্যে গেলেও দাম কিন্তু নাগালের খুব একটা মধ্যে থাকবে না। ১২০০  থেকে ১৪০০ টাকা দাম হতে পারে এক কেজি ওজনের ইলিশের। তবে অষ্টমী, নবমী ও ভাই ফোঁটাতে কলকাতার বাজারে পদ্মার ইলিশের দাম চড়া হতে পারে। পদ্মার ইলিশ পেলেই দরকষাকষি শুরু হবে। চাহিদা অনুযায়ী দাম কমতে বা বাড়তে পারে।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে নানা আলাপ আলোচনার পর ২০১৯ সাল থেকে ফের বাংলাদেশের পদ্মার ইলিশ রপ্তানি শুরু হয়। মূলত ভারতের মৎস্যবিলাসী মানুষের কথা মাথায় রেখে প্রতিবার উৎসবের মৌসুমে বাংলাদেশের বিখ্যাত ইলিশ সেদেশে রপ্তানি করা হয়। 

এসকে/ 

ভারত ইলিশ কলকাতা দুর্গাপূজা পদ্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250