সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

রোহিঙ্গাদের জন্য আরো ৮৭ মিলিয়ন ডলার দি‌চ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ৮৭ মিলিয়ন ডলার দিচ্ছে মা‌র্কিন আমেরিকা।

বুধবার (১৩ই ডিসেম্বর) এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায় ঢাকার মা‌র্কিন দূতাবাস। 

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আমেরিকার এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) আরো ৮৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে। নতুন এই অর্থায়নের মাধ্যমে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, এবং স্বনির্ভরতা ও জীবিকা সহায়তা প্রদানের জন্য কাজ করবে। 

এই অতিরিক্ত তহবিল ডব্লিউএফপিকে বাংলাদেশে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য রেশন সংগ্রহ করতে সক্ষম করবে।

খাদ্য ও পুষ্টি সহায়তার মধ্যে রয়েছে, নির্ধারিত বিতরণের জায়গায় খাবারের জন্য ইলেকট্রনিক ভাউচার, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অপুষ্টির শিকার শিশুদের এবং গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের খাদ্য প্রদান কর্মসূচিতে সহায়তা। এছাড়া, অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডব্লিউএফপি ক্যাম্পের অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নে জনগোষ্ঠীর সঙ্গে কাজ করবে।

মা‌র্কিন দূতাবাস বল‌ছে, এখন পর্যন্ত রোহিঙ্গা সংকটে সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়েছে আমেরিকা। ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার প্রদান করেছে আমেরিকা। যার মধ্যে প্রায় ১.৯ বিলিয়ন ডলার দিয়েছে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য।

এসকে/ 

আমেরিকা রোহিঙ্গা মানবিক সহায়তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250