বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাইল বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (১৯ মে) নিরাপত্তা পরিষদে এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গৃহীত পাইলট প্রকল্পকে সমর্থন এবং এ প্রকল্পের আওতায় প্রত্যাবাসিত রোহিঙ্গাদের মিয়ানমারে পুনরায় একীভূত করতে জাতিসংঘ, আসিয়ান এবং আঞ্চলিক দেশগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছি।

নিরাপত্তা পরিষদে তিনি আরও বলেন, উভয় পক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া পাইলট প্রকল্পের অধীনে একদল রোহিঙ্গা প্রথমে মিয়ানমারে ফিরে যাবে এবং পর্যায়ক্রমে বাকিদেরও প্রত্যাবাসন করা হবে।

আবদুল মুহিত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তবে, রোহিঙ্গারা ফিরে যাওয়ার পর আবারও যেন মিয়ানমার কর্তৃপক্ষের নিপীড়নের সম্মুখীন না হয়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, রাখাইনে কনফিডেন্স বিল্ডিং পদক্ষেপের অংশ হিসেবে মানবিক ও উন্নয়ন অংশীদারদের উপস্থিতি একান্তভাবে কাম্য। এ লক্ষ্যে আমরা আঞ্চলিক সদস্য দেশগুলোকেও রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করার আহ্বান জানাই।

আরো পড়ুন: টাকা নিয়ে গান গাইতে যেতেন না নোবেল: ডিএমপি কমিশনার

সভায় উপস্থিত নিরাপত্তা পরিষদের সব সদস্য এবং আসিয়ানের সদস্য রাষ্ট্রসমূহ রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রতি সমর্থন করেন। একইসঙ্গে তারা রাখাইনের অবস্থার উন্নতির জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানান।

এম/

 

রোহিঙ্গা বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250