মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

লিওনেল মেসিই ইন্টার মায়ামির অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

অভিষেক ম্যাচে নেমেছিলেন ৫৪ মিনিটে। তবে এবার হয়তো প্রথম থেকেই লিওনেল মেসিকে মাঠে দেখতে পাবেন ইন্টার মায়ামির সমর্থকেরা। অভিষেক ম্যাচে মাঠে নেমেই অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন, পরের ম্যাচগুলোয়ও যে মেসির হাতে আর্মব্যান্ড থাকবে, সেটা আন্দাজ করা কঠিন কিছু ছিল না।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোরে আটলান্টার বিপক্ষে ম্যাচের আগে কোচ জেরার্দো টাটা মার্তিনো সেটাই নিশ্চিত করেন।


লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

মেসি মায়ামির অধিনায়ক থাকছেন কি না, এই প্রশ্নে মায়ামি কোচ বলেছেন, ‘হ্যাঁ, মেসি সবশেষ ম্যাচেও আমাদের অধিনায়ক ছিল। সম্ভবত মেসি ও সের্হিও বুসকেতস আরও বেশি সময় খেলবে, শুরু থেকেও খেলতে পারে। তবে সবকিছুর তাদের ওপর নির্ভর করে। এটা মাত্র তাদের দ্বিতীয় ম্যাচ।’

মেজর লিগ ফুটবলে নিজের অভিষেক ম্যাচে সব আয়োজনের যোগ্য উপহার দিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। ৯৪ মিনিটে ট্রেডমার্ক ফ্রি কিক থেকে তাঁর করা গোলে জয় পায় ইন্টার মায়ামি। যে জয়ের পর মার্তিনো বলেছিলেন, ‘এটা সিনেমা, যা আমরা আগেও দেখেছি। আপনারা জানেন, এটা তার জন্য সাধারণ ঘটনা। গোলটা দেখতে খুব স্বাভাবিক মনে হলো, কিন্তু তা নয়। আমরা একজন সর্বকালের সেরাকে নিয়ে কথা বলছি।’

গতকালের সংবাদ সম্মেলনেও মেসির সেই গোল নিয়ে একই সুরে কথা বলেছেন মার্তিনো, ‘মেসির মতো ফুটবলারের জন্য এটা সাধারণ ঘটনা। আমরা সাধারণ নয়, এমন অনেক কিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’

আরো পড়ুন:প্রাথমিক দলে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ

আটলান্টার বিপক্ষে অভিষেক হতে পারে মেসি–বুসকেতসের সাবেক সতীর্থ জর্দি আলবার। গত সপ্তাহে মায়ামিতে পৌঁছানো এই ফুটবলার খেলতে পারেন অল্প সময়। মায়ামি ৩৪ বছর বয়সী আলবাকে চুক্তিবদ্ধ করার খবর দিয়েছে গত বৃহস্পতিবার। ৩৯ বছর বয়সী আন্দ্রেস ইনিয়েস্তাও মায়ামিতে যোগ দিতে পারেন বলে দলবদলের বাজারে আলোচনা আছে। আলোচনায় আছেন বার্সার সাবেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি মেজর লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250