শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

লিবিয়ায় জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তান্ডবে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনাসমূহের ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঝড়ের আঘাতে এবং বন্যায় ২০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। খাবার, জ্বালানী, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং আশ্রয়ের অভাবে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী সময়ে লিবিয়ায় এক সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে। 

এমতাবস্থায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং “সমন্বিত উন্নয়ন” নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে লিবিয়ার বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে জরুরী মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে।

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও ঔষধসহ আজ (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে লিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে।

এই বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরী জীবনরক্ষাকারী ঔষধ প্রেরণ করা হচ্ছে। এছাড়াও সেনাবাহিনী হতে প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানো হচ্ছে। বিমানটি আগামী ১৭ সেপ্টেম্বর প্রত্যাবর্তনের পরিকল্পনা রয়েছে।

আর.এইচ/ আই.কে.জে/

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250