শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

শাকিব পারিশ্রমিক চাইলেন এক কোটি টাকা, কী বললেন ডিপজল?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তার পরবর্তী সিনেমার জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 

শাকিবের পারিশ্রমিক ইস্যুতে তিনি বলেছেন, ‘এক কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে, আগে ফিল্ম বাজার ঠিক করো। তারপর এক কোটি, দুই কোটি চাও। এক কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না।’

ডিপজল আরও বলেন, “হ্যাঁ, ডিমান্ড করা যাবে। যদি টাকা ওঠে। আমার ছবি ‘কোটি টাকার কাবিন’,‘চাচ্চু’, লাভ করছে। কিছুদিন আগে শাকিবের একটা ছবি লাভ করছে। অত লাভ না, এক কোটি, দেড় কোটি, বড়জোর দুই কোটি টাকা হবে।”

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা ৪০ কোটির ওপরে আয় করেছে বলে দাবি করা হচ্ছে। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘টাকা যদি প্রেসে ছাপায় তাইলে হইতে পারে। মালয়েশিয়ায় ছবিটা তো আমার ডিস্ট্রিবিউশন থেকে গেছে, কত টাকা দিয়ে গেছে আমি জানি।

কোন সিনেমা হল থেকে কত গেছে, আপনারা দেখলে তো বুঝতে পারেন। হাইয়েস্ট হলে এক কোটি, দেড় কোটি, দুই কোটি টাকা কামাইতে পারে।’

আরো পড়ুন: প্রয়াত সহকারীর বাড়ি বানিয়ে দিলেন অভিনেতা মুশফিক

চাচ্চু খ্যাত এই অভিনেতা বলেন, ‘একসময় আমরাও ছিলাম সুপারস্টার, ডিপজল মানেই ফিল্ম হিট। কই আমরা তো টাকা বাড়াইনি। আমরা ফিল্ম কিভাবে উঠবে সেইটা করার চেষ্টা করছি।

আমি যে কত রাত জাগছি তা বলতে পারব না। আমি প্রতিদিন পাঁচ ছবি, ছয় ছবিতে কাজ করছি। কই আমি তো টাকার দিকে দৌড়াই নাই। আমার এখন পর্যন্ত একটা ছবিও ফ্লপ নাই।’

শাকিব খানের পারিশ্রমিক এক কোটি চাওয়ার বিষয়টিকে সমালোচনা করে বলেন, ‘ওর এখন এক কোটি কেন, ৫০ লাখও না, ওর এখন চাওয়া উচিত ২৫ লাখ টাকা। সর্বোচ্চ। তাও অনেক বেশি বলছি।

এতে ছবির বাজার ভালো হবে, দর্শক ছবি দেখবে। এমন তো না যে এক কোটি টাকা নিয়ে উল্টায় ফেলবে। আমি ১০ কোটি টাকা দেব, যদি আমাকে পাঁচ কোটি টাকাও লাভ দিতে পারে।’

এসি/ আই.কে.জে/



শাকিব ডিপজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250