সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

শাহরুখের নাকে অস্ত্রোপচার, এখন কেমন আছেন বাদশা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলসে শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন শাহরুখ খান। নাকে আঘাত পেয়েছেন অভিনেতা। করাতে হয়েছে অস্ত্রোপচার।শোনা  যায়, অস্ত্রোপচারের কারণে নাকে বেঁধে রাখতে হচ্ছে ব্যান্ডেজে। স্বাভাবিক ভাবেই উদ্বেগে শাহরুখ-অনুরাগীরা।

সমাজমাধ্যমের পাতায় তাঁরা তা প্রকাশও করেন। দিনভর চলে উদ্বেগ। প্রিয় তারকার আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। যদিও এই ঘটনার চব্বিশ ঘণ্টা পার করার আগেই ভোরবেলা দর্শন দিলেন অভিনেতা।

না, মন্নতের ছাদে নয়, বরং দুই ছেলে ও স্ত্রী গৌরী খানের সঙ্গে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। একেবারে সুস্থ, নাকে কোনও ব্যান্ডেজও নেই। অভিনেতাকে দেখা মাত্রই জ্বলে উঠল আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি।

আরও পড়ুন: সুন্দর ছেলেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও : জেবা

শাহরুখের পরনে নীল রঙের হুডি, জিন্‌স ও মাথায় টুপি। অন্য দিকে, ছোট ছেলে আব্রামের হাত ধরে বিমানবন্দরের অন্দরে ঢুকলেন গৌরী খান। বড় ছেলে আরিয়ান খানও ছিলেন তাঁদের সঙ্গে, তবে কন্যা সুহানার দেখা মেলেনি।

খান পরিবারকে একসঙ্গে দেখে খানিকটা স্বস্তির নিশ্বাস ফেললেন শাহরুখ-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘‘যাক, এ বার স্বস্তিতে ঘুমোতে পারব।’’ কারও কথায়, ‘‘রাজা ফিরে এসেছেন এবং সুস্থ আছেন দেখেই শান্তি।’’ কেউ কেউ আবার অভিনেতার অস্ত্রোপচারের খবরের সত্যতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

এই মুহূর্তে ‘জওয়ান’ ছবির কাজে ব্যস্ত শাহরুখ। ‘পাঠান’-এর সাফল্যে পর শাহরুখের এটা প্রথম সর্বভারতীয় ছবি। সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে।

এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এবং বাকি টুকটাক কিছু প্যাচ শুট। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জওয়ান’।

এসি/ আইকেজে 


শাহরুখ বাদশা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়ানোর আশ্বাস আরএসএস প্রধানের

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250