শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

শাহরুখ সিনেমার ঈশ্বর : কঙ্গনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিন যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে পর্দায় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন বলিউড বাদশাহ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছেন, গড়েছেন একের পর এক রেকর্ড। তবুও সেই শাহরুখ খানকে নিয়েই বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য করেছেন বলিউডের ‘ঠোঁটকাটা’ স্বভাবের অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

পুরো বিশ্বে যখন শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ ঝড় বইছে তখনও কিং খানকে নিয়ে মন্তব্য করতে ভুললেন না কঙ্গনা। কিন্তু এবার আর নেতিবাচক কিছু নয়। বরং শাহরুখে মুগ্ধ হলেন এই কন্ট্রোভার্সি কুইন। 

‘জওয়ান’ মুক্তির দিনেই ইনস্টাগ্রামে শাহরুখকে ‘সিনেমার ঈশ্বর’ বললেন কঙ্গনা! শুধু তাই নয়, শাহরুখের পরিশ্রমকে শ্রদ্ধা করে তার প্রতি মাথা নত করেছেন এই অভিনেত্রী। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন,  ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়োকচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’

আর.এইচ/ আই.কে.জে/ 

শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250