রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

স্প্যানিশ লা লিগা

শিরোপা জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

২৭তম লিগ শিরোপা জয় করে নিলো বার্সেলোনা- ছবি: সংগৃহীত

লা লিগার দৌড়ে নিজেদের কখনোই পিছিযে রাখেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। কঠোর সংকল্প আর কঠিন সব লড়াই শেষে সাফল্যের মুখ দেখলো কাতালানরা। স্প্যানিশ লা লিগার ৪ ম্যাচ বাকি থাকতেই ২৭তম লিগ শিরোপা জয় করে নিলো বার্সেলোনা।

২০২১ সালে লিওনেল মেসি চলে যাওয়ার পর এই প্রথম কোনো লিগ শিরোপা ঘরে তুললো বার্সা। রোববার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে গিয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জয় করেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠা বার্সা ফুটবলাররা।

জিতলে কোনো প্রকার হিসাব-নিকাশ ছাড়াই লা লিগার শিরোপা যাবে বার্সেলোনার ঘরে— এমন সমীকরণ সামনে রেখে লা লিগায় রোববার রাতে এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিলেন রবার্ট লেভানডফস্কিরা। মাঠে নামার পর নিজেদের কাজটি ঠিকঠাকই করেছেন জাভির শিষ্যরা।  পেদ্রি সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের, ম্যাচের ১১তম মিনিটেই দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি।

প্রথম গোলের ৯ মিনিট পর বালদের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সলোনা। বিরতির আগে ম্যাচের ৪০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে বার্সেলোনার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লেভানডফস্কি।

৩-০ গোলে এগিয়ে থেকে প্রধমার্ধের খেলা শেষ করা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পায়। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন কুন্দে।

ম্যাচের ৭৩ মিনিটে এস্পানিওলের জাভি পুয়াডো গোল করে ব্যবধান কমান। এরপর ম্যাচের যোগ করা সময়ে জোসেলু এস্পানিওলের হয়ে আরেকটি গোল করেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ শিরোপা জয় নিশ্চিত করলো বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৫ মে ২০২৩)

এবার মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে থাকলেও পরে কক্ষচ্যুত হয়ে যায়। সুযোগটা কাজে লাগায় বার্সা। জাভির দূরদর্শী কোচিং আর তরুণ-অভিজ্ঞ খেলোয়াড়দের নজরকাড়া পারফরম্যান্সে এক এক করে এগোতে থাকে। অন্যদিকে খেই হারানোয় বার্সার সঙ্গে দূরত্ব বাড়ে লস ব্লাঙ্কোসদের।

বদলে যাওয়া বার্সার মাস্টারমাইন্ড কোচ জাভির এটা দ্বিতীয় শিরোপা। লা লিগায় এখনও সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ। তারা সব মিলিয়ে ৩৫ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে দুইয়ে থাকা বার্সার শিরোপা ২৭টি।

এম/

 

শিরোপা বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250