শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

শীতকালে কোন রঙের পোশাকে বেশি আরাম মেলে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

শীত এলে বাহারি রঙের শাল, সুয়েটার, জ্যাকেট গায়ে দিয়ে শীত তাড়ানো হয়। খেয়াল করে দেখবেন, গরমের তুলনায় শীতের পোশাক বেশি রঙচঙা হয়। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এমনটা হয়? এর পেছনেও কিন্তু রয়েছে পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা। বিশেষত তাপগতি বিদ্যার।

রঙের সঙ্গে সম্পর্ক রয়েছে তাপের। সব রঙের জিনিসের তাপ ধারণ ক্ষমতা এক নয়। সবচেয়ে বেশি তাপ ধারণ বা তাপ শোষণ করতে পারে কালো রঙের জিনিস। অর্থাৎ কালো রঙ থেকে তাপ খুব কম প্রতিফলিত হয়। 

অন্যদিকে সবচেয়ে বেশি তাপ প্রতিফলিত করে সাদা রঙের জিনিস। অর্থাৎ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম। এই তাপ শোষণের বিষয়টি পোশাকের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরো পড়ুন : শীতের ফ্যাশনে শাল

এজন্য শীতকালে সবচেয়ে আরামদায়ক হবে কালো রঙের পোশাক। এ সময় সাদা রঙের পোশাক কম আরামদায়ক। অন্যান্য রঙের পোশাকও বেশ তাপ শোষণ করতে পারে। তাই শীতে যে কেবল কালো পোশাকই পরতে হবে, এমনটা নয়। চাইলে যে কোনো গাঢ় রঙের পোশাক পরতে পারেন। 

শীতের দুপুর কিংবা বিকেলে বেছে নিতে পারেন তিন বা চারটি উজ্জ্বল ও গাঢ় রঙের শেডের নকশার করা পোশাক। শীতের পোশাক হিসেবে কালো, গাঢ় নীল, ঘন সবুজ রঙ বেশি উপযুক্ত। চাইলে একরঙা পোশাকের সঙ্গে ফ্লোরাল স্কার্ফ বা শাল বেছে নিতে পারেন। 

ডিজাইনারদের মতে, প্রকৃতির ধূসরতা কাটাতেই পোশাকের রংঢঙে এত কারসাজি।

এস/ আই. কে. জে/ 

রঙ পোশাক শীতকাল আরাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250