রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

শীতে শরীরে পটাশিয়ামের ঘাটতি মেটাতে পারে এসব খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের সময়ে ঠান্ডার কারণে অনেকে পানি কম খায়, তাতে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। পর্যাপ্ত ঘুম হলেও যদি ক্লান্তি কাটতে না চায়, সেক্ষেত্রে পটাশিয়ামের ঘাটতি হচ্ছে কি না, তা পরীক্ষা করিয়ে দেখা যেতে পারে। হঠাৎ পায়ের পেশিতে টান ধরার লক্ষণও কিন্তু এই উপাদানের ঘাটতি থেকে হতে পারে। শারীরবৃত্তীয় কাজকর্ম পরিচালনা করতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদানের যথেষ্ট ভূমিকা রয়েছে। উচ্চ রক্তচাপের সমস্যা কমাতেও পটাশিয়ামের ভূমিকা রয়েছে। এর মধ্যে কোনও একটির পরিমাণ কমে গেলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। 

তবে পুষ্টিবিদেরা বলছেন, সাধারণ খাবারের মধ্যে দিয়েই কিন্তু এই উপাদান শরীরে যেতে পারে। চলুন জেনে নিই কোন কোন খাবারের মধ্যে পটাশিয়াম রয়েছে?

১) কলা

রোজ একটি করে কলা খেলেই পটাশিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব। পুষ্টিবিদেরা বলেন, মাঝারি মাপের একটি কলায় ৪০০ থেকে ৪৫০ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। যা শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট।

আরো পড়ুন : রাতে মাছ খেতে মানা, কিন্তু কেন?

২) মিষ্টি আলু

মিষ্টি আলুতে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম রয়েছে। মাঝারি মাপের একটি মিষ্টি আলুতে ৪০০ থেকে ৪৫০ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে।

৩) কমলালেবু

ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করতে শীতে কমলালেবু খেয়েই থাকেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, পটাশিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো কমলালেবু। একটি কমলালেবুতে প্রায় ২৩০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।

৪) পালং শাক

পুষ্টিবিদেরা বলেন, এক কাপ পালং শাক নিয়মিত খেতে পারলে শরীরে পটাশিয়ামের অভাব হবে না। প্রায় ৮০০ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে এই শাকে।

৫) অ্যাভোকাডো

স্বাস্থ্য সচেতন মানুষেরা পাউরুটির টোস্টের ওপর মাখনের বদলে অ্যাভোকাডো মাখিয়ে খেয়ে থাকেন। একটি মাঝারি মাপের অ্যাভোকাডোতে প্রায় ৭০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। নিয়মিত খেতে পারলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়িয়ে চলা যায়।

এস/ এসি

খাবার শীত পটাশিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250