রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

শুভ জন্মদিন তাহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যতিক্রমী ধাঁচের সুর ও কথার গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তাহসান খান। সেই তাহসান খান এখন একজন জনপ্রিয় অভিনেতাও।  তবে গানের পাশাপাশি অভিনয়, মডেলিং এবং উপস্থাপনায়ও দেখা যায় তাকে। আজ (১৮ অক্টোবর) এই সংগীতশিল্পীর জন্মদিন।

এবারের জন্মদিনে ৪৪-এ পা রাখলেন তাহসান খান। জন্মদিনে পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের পাশাপাশি ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন নানা মাধ্যমে। এ ভালোবাসা উপভোগ করছেন তিনি।

 জন্মদিন নিয়ে সংবাদমাধ্যমে তাহসান বলেন, ‘একটা বয়সের পর আর জন্মদিন পালন করা হয় না। আর বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার পর থেকে আমি এদিনে কিছুই করি না।’

তিনি আরও বলেন, ‘এদিনটি মূলত আমার নয়, আমার মায়ের। তাই ভেবেছি এবার থেকে মায়ের জন্য বিশেষ কিছু করব।’

আরো পড়ুন : মেয়ের যে কৃতিত্বে গর্বিত সৌরভ

জানা যায়, ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন তাহসান। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডে যোগ দেন তিনি। ২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝে তাহসান নাম লিখিয়েছেন ছোট পর্দায়, কাজ করছেন সিনেমায়ও।

 ২০০৬ সালের ৩ আগস্ট তাহসান ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী মিথিলাকে। এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যাসন্তান। তার মেয়ের নাম আইরা তাহরিম খান।

২০১৭ সালের ২০ জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই একাই রয়েছেন তিনি।

এস/  আই.কে.জে

তাহসান শুভ জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250