শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শুভ জন্মদিন ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ৬৩তম জন্মদিন আজ। প্রায় তিন বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন তিনি।

ম্যারাডোনার বেড়ে ওঠা দক্ষিণ প্রান্তের শহর ভিয়া ফিওরিতোতে। তিন কন্যা সন্তানের পর মা-বাবার প্রথম পুত্র সন্তান তিনি। তার ছোট দুই ভাই হুগো এবং রাউলও পেশাদার ফুটবলার।

মাত্র দুই দশকে ছয়টি ক্লাবে পেশাদার ফুটবল খেলেছেন ম্যারাডোনা। ১৬ বছর বয়সের কিছুদিন আগে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক ঘটে তার। এরপর ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলিসহ নানান ক্লাবে। এর মধ্যে একক কৃতিত্বে নাপোলিকে শিরোপা জিতিয়েছেন তিনি। অধিনায়কত্ব গ্রহণ করে ক্লাবটিকে ইতিহাসের সফলতম পর্যায়েও নিয়ে যান তিনি।

১৯৮৬ বিশ্বকাপে তার ক্রীড়া নৈপুণ্যে বিশ্বকাপের সোনালি শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড গোল’ ও শতাব্দীর সেরা গোল করেছিলেন তিনি। এরপর ১৯৯০ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন। এ আসরে ডোপ টেস্টে পজিটিভ হন এ কিংবদন্তী। এরপর পড়েন ১৫ মাসের নিষেধাজ্ঞায়। এরপর ম্যারাডোনাকে আর স্বাভাবিক ছন্দে দেখা যায়নি।

আরো পড়ুন : ব্যালন ডি অর লড়াইয়ে এগিয়ে আছেন মেসি

২০ বছরের আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে ৩৪৬টি গোল করেছেন আর্জেন্টাইন এ মহাতারকা। ২০০৮ সালে মেসিদের কোচ ছিলেন তিনি। তার অধীনে অনেক চড়াই-উতরাই শেষে ২০১০ বিশ্বকাপে আকাশি-নীল শিবির কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪ গোল হজম করে বিদায় নেয়।

২০২০ সালে বুয়েন্স আইরেসের হাসপাতালের আইসোলেশনে নিজের ৬০তম জন্মদিন পালন করেন তিনি। তবে এক মাসের মধ্যেই না-ফেরার দেশে পাড়ি জমান ‘এল দিয়াগো’। ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা।

এস / আই. কে. জে/ 

শুভ জন্মদিন ‘ম্যারাডোনা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250