বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

‘শেখ রাসেল বেঁচে থাকলে অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করতেন’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিশু শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং ভিশন ২০৪১, স্মার্ট বাংলাদেশ, ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে অবদান রেখে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করতে পারতেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জন্মের পর থেকেই দীর্ঘ সময় পিতৃস্নেহ হতে বঞ্চিত থাকতে হয়েছে শিশু শেখ রাসেলকে। বাবা নামক ‘রাজনৈতিক বন্দির’ সাথে দেখা হতো কালেভদ্রে- কেন্দ্রীয় কারাগারে অথবা সেনানিবাসে।

প্রতিমন্ত্রী বলেন, শিশু বয়স হতেই শেখ রাসেলের মাঝে পরিমিতিবোধ, মানবতাবোধ, গুরুজনদের প্রতি সম্মানবোধ, পশু-পাখির প্রতি গভীর ভালোবাসা ইত্যাদি গুণাবলির বিকাশ ঘটেছিলো।

বিশেষ অতিথির বক্তব্যে ড. সেলিম মাহমুদ বলেন, বাংলাদেশর ভবিষ্যতের নেতৃত্বকে ধ্বংস করার জন্য শিশু রাসেলকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করে নতুন শিশুরাষ্ট্র বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

সভাপতির বক্তব্যে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) বলেন, দেশের মতো বিদেশেও বাংলাদেশের সকল মিশন এই তাৎপর্যময় দিনটিকে পালন করছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্ববাসী শহিদ শেখ রাসেল সম্পর্কে জানবে এবং সকল শিশু-কিশোরের মাঝে শেখ রাসেলের অনুপ্রেরণা ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। সভার শুরুতে শেখ রাসেলকে নিয়ে প্রকাশিত বিশেষ সঙ্গীত ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে শহিদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসকে/

জন্মদিন বঙ্গবন্ধু শিশু শেখ রাসেল অর্থনৈতিক মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250