বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

শ্যামলী স্কয়ারে ওয়ালটন মোবাইল ফোনের নতুন বিক্রয় কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকার শ্যামলীতে দেশি প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটনের মোবাইল ফোনের নতুন স্মার্ট পয়েন্ট যাত্রা শুরু করেছে।এতে ওয়ালটনের সব মডেলের স্মার্ট ও ফিচার ফোন এবং এক্সেসরিজ পাওয়া যাচ্ছে।

সম্প্রতি শ্যামলী স্কয়ার সুপার মার্কেটে ‘এ জে টেলিকম’ নামে এ নতুন শপ চালু হয়েছে। এতে ওয়ালটনের সব মডেলের স্মার্ট ও ফিচার ফোন এবং এক্সেসরিজ পাওয়া যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিত জানিয়েছে কোম্পানিটি।

উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ বলেন, “ক্রেতারা ওয়ালটনের পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ডে পরিণত হয়েছে। এজন্য ক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়ে সারাদেশে মোবাইলের স্মার্ট পয়েন্ট খোলা হচ্ছে।”

মোবাইল ফোন ডিভাইস উৎপাদন ও বিপণনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান উন্নয়নে তাদের কোম্পানি কাজ করছে বলে জানান তিনি।

আরো পড়ুন: মিনিস্টার ফ্রিজ কিনলে টিভি ফ্রি

অনুষ্ঠানে ওয়ালটন মোবাইলের হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজাউল হাসান, রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরএন্ডআই) প্রধান শামীম ইসলাম ও ন্যাশনাল সেলস ম্যানেজার ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এম/


ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250