শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ত্রুটি সারানোর পর পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ হয়ে যায়মেট্রোরেল চলাচল। ফলে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। এসময় অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকলেও টিকিট বিক্রি করা হয়নি। 

উত্তরা উত্তর স্টেশনে টিকিট কাটার জন্য অপেক্ষারত শাহাজাহান সিরাজী নামের এক বেসরকারি চাকরিজীবী গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টা ৪০ মিনিটে এসেছি। এসে দেখি যাত্রীরা টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন। অনেকে সাড়ে ৯টার আগে এসেছেন। তাঁর অফিস কারওয়ান বাজারে। সেখানেই যাওয়ার জন্য আগারগাঁও পর্যন্ত যাবেন তিনি।’

তিনি আরো বলেন, ‘স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে। অনেকেই টিকিট ফেরত দিয়ে চলে গেছেন। অনেকে কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর আবারও চলবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে।’

এদিকে এব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আপাতত বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কেননা বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাঁদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।’ 

মেট্রোরেল রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর  উদ্বোধনের মাধ্যমে মেট্রোরেল আংশিক চালু হয়। উদ্বোধনের পরের দিন এটি জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।

এম.এস.এইচ/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250