রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২০শে মে ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ শনিবার (২০ মে) সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ২৪ এপ্রিল শপথ অনুষ্ঠানের পর, রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর৷ 

সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৷ 

গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণের আগে মো. সাহাবুদ্দিন ছিলেন পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন:এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৩ জন

তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এম/ আই. কে. জে/

 

বঙ্গভবন প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250