শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

সবাইকে শুক্রবারের ‘দাওয়াত’ দিয়ে রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

২ বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিলেন মেসি - ছবি: টুইটার

জাঁকজমকভাবেই লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। সমর্থকদের সঙ্গে পরিচয়ের পর্ব শেষ হয়েছে। তাহলে শুক্রবার আবার কী? সেদিন যে সবাইকে ‘দাওয়াত’ দিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক!

মেসিবরণ নাহয় শেষ হয়েছে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে নিজেদের জার্সি গায়ে এখনো তো মাঠে দেখেনি ইন্টার মায়ামির সমর্থকেরা। এবার তারা অপেক্ষা করছে মাঠে মেসির পায়ের জাদু দেখার। সেই জাদু দেখানোর দাওয়াতই সবাইকে দিয়ে রেখেছেন মেসি!

ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হওয়ার কথা শুক্রবার। লিগস কাপে ক্রুস আজুলের বিপক্ষে সেদিন খেলবে ইন্টার মায়ামি। সে ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হবে মেসির নতুন অধ্যায়। এ ম্যাচ খেলতে নামার আগে ইন্টার মায়ামির সবাইকে গতকাল হয়ে যাওয়া জমকালো বরণ অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছেন মেসি।

ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লিখেছেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যাঁরা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ।’

মেসি–বরণ অনুষ্ঠানে তাঁর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন ইন্টার মায়ামির তিন মালিক (বাঁ থেকে) জর্জ ম্যাস, হোসে ম্যাস ও ডেভিড বেকহাম

মেসিকে বরণ করতে আসা ইন্টার মায়ামির সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিয়েছে, গান গেয়েছে। সমর্থকদের এমন ভালোবাসায় আপ্লুত মেসি লিখেছেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যারা পারফর্ম করেছে, সেই শিল্পীদেরও ধন্যবাদ।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৮ জুলাই ২০২৩)

ইনস্টাগ্রামের পোস্টের সবশেষে মেসি শুক্রবার ক্রুস আজুলের বিপক্ষে ম্যাচের জন্য সবাইকে নিমন্ত্রণ করে রেখেছেন এভাবে, ‘আপনাদের সঙ্গে আবার দেখা হবে শুক্রবার।’

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250