মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম

সমাবেশের জন্য ডিএমপির মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে আগামী বুধবার (১২ জুলাই) সমাবেশ করতে আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি।

সোমবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন–  বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া। তারা ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের জন্য লিখিত আবেদন দেন। তখন কমিশনার সমাবেশ করতে তাদের মৌখিক আশ্বাস দেন।

ডিএমপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশের আহ্বান জানিয়েছি। এ প্রসঙ্গে বিএনপি কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী, পুলিশ আমাদের সহযোগিতা করবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা আশা করছি, এ দেশের জনগণকে সম্পৃক্ত করে এ সমাবেশকে আমরা সফল করতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে আমরা লিখিত আবেদন দিয়েছি, কমিশনার আমাদের মৌখিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরো পড়ুন: বোরোর বাম্পার ফলন হয়েছে, সরকারি গুদামে চাল রাখার জায়গা নেই: খাদ্যমন্ত্রী

সমাবেশের অনুমতি না পেলে কি করবেন– জানতে চাইলে এ্যানি বলেন, এটা আমাদের রাজনৈতিক সমাবেশ। এখানে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই। আমরা সহযোগিতা চাইতে এসেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

এম/


বিএনপি কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250