মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

সরকারের সঙ্গে থাকতে চায় জাপার একটি অংশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকতে চান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) বেশির ভাগ সংসদ সদস্য। তবে দলের শীর্ষ নেতৃত্বসহ একটি অংশ সরকারের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধতে আগ্রহী নয়। তারা রাজনীতিতে একটা ‘স্বতন্ত্র’ অবস্থান নেওয়ার পক্ষে। কিন্তু এখন পর্যন্ত সে অবস্থান স্পষ্ট করতে না পারায় এ অংশটি দ্বিধাগ্রস্ত।

জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, একটি অংশের সরকারের সঙ্গে থাকার, অন্য অংশটির স্বতন্ত্র অবস্থান নেওয়ার তৎপরতা দলের নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাপার একাধিক নেতাকর্মী বলেছেন, তাঁদের ধারণা আওয়ামী লীগ আবারও যেকোনো উপায়ে ক্ষমতায় আসবে। তাই আবার সংসদ সদস্য হতে হলে সরকারের সঙ্গে সখ্য রেখে চলাই ভালো। তা না হলে রাজনীতিতে জাপার যে অবস্থান আছে, সেটিও হারাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার একজন নারী সংসদ সদস্য গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের সঙ্গে এতদিন ছিলাম। এখনো বের হয়ে যাইনি। সবাই চাচ্ছে সরকারের সঙ্গে থাকতে।’

সর্বশেষ গত শনিবার জাপার প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় একাধিক সংসদ সদস্য সরকারের সঙ্গে থাকার পক্ষে মত দেন। জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৭ জন প্রেসিডিয়াম ও সংসদ সদস্য অংশ নেন। সভায় জি এম কাদের আবারও স্পষ্ট করেন, জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা ও আদর্শ নিয়ে রাজনীতি করবে। কারও ‘বি টিম’ হয়ে রাজনীতি করবে না।

অবশ্য জাপার মহাসচিব মো. মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। সময় এলে, অবস্থা বুঝে, জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তবে তিনি এও বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোটে যাবে কি না বা নির্বাচন কীভাবে করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর.এইচ/ আই. কে. জে/

জাপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250