বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সরকার গঠনের পর আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা বাস্তববাদী দেশ। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে।

আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ পুড়িয়ে মারার মতো অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালেই শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছিলেন তার সরকারের আমলে নির্বাচিন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে।

তিনি বলেন, দেশের অবস্থা খুব ভালো। দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা আমাদের পাস করাবেন।

তিনি আরো বলেন, বিদেশিরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করব। তারা যদি সেটি না করে তাহলে আমরা জানি কীভাবে প্রতিহত করতে হয়।

আরো পড়ুন: বিএনপির সাবেক নেতারা আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছেন : স্বারাষ্ট্রমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

এসকে/ 

আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250