বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দক্ষিণ আফ্রিকায় গবেষণা

সিংহের গর্জনের চেয়ে মানুষের কণ্ঠকে বেশি ভয় পায় প্রাণীরা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় একটি গবেষণায় দেখা গেছে, সিংহের শব্দের চেয়ে মানুষের কণ্ঠস্বর বন্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যথেষ্ট বেশি ভয় সৃষ্টি করে।

বিজ্ঞানীরা ক্রুগার ন্যাশনাল পার্কের পানির গর্তে লুকিয়ে রাখা স্পিকারে সাধারণভাবে কথা বলার রেকর্ডিং চালিয়েছিলেন। প্রায় ৯৫ শতাংশ প্রাণী এতে অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং দ্রুত পালিয়ে যায়। বিপরীতে সিংহের আক্রমনাত্মক গর্জনের রেকর্ডিং উল্লেখযোগ্যভাবে কম ভীতি তৈরি করেছে।

স্পিকারে বাজানোর জন্য বিজ্ঞানীদের বেছে নেওয়া মানুষের বক্তৃতার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সে দেশে সচরাচর কথিত স্থানীয় ভাষাগুলো।

তারা উল্লেখ করেছেন, পরীক্ষার সময় কিছু হাতি সিংহের ডাকের প্রতিক্রিয়ায়, এমনকি শব্দের উৎসের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছিল।

গবেষণার ফলাফলগুলো ইঙ্গিত দেয়, হরিণ, হাতি, জিরাফ, চিতাবাঘ ও ওয়ারথগের মতো প্রাণীরা শিখেছে, মানুষের সঙ্গে যোগাযোগ অত্যন্ত বিপজ্জনক। কারণ তাদের শিকার করতে মানুষ বন্দুক ও কুকুর ব্যবহার করে।

গবেষণা অনুসারে, ক্রুগার ন্যাশনাল পার্কের বাইরেও একই ফলাফল প্রত্যাশিত। কারণ বৈশ্বিক প্যাটার্ন অনুযায়ী বন্য প্রাণীরা অন্য যেকোনো শিকারির চেয়ে মানুষকে বেশি ভয় পায়।

গবেষকরা উল্লেখ করেছেন, গবেষণাটি বন্য প্রাণী সম্পর্কিত পর্যটনের ওপর নির্ভরশীল অঞ্চলগুলোর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ সেখানে দর্শকরা অসাবধানতাবশত প্রাণীদের ভয় দেখায়।

গবেষকদের একজন ডক্টর লিয়ানা জ্যানেট বলেছেন, তাদের গবেষণা ‘ভয়ের বাস্তুশাস্ত্র’-এর ওপর ফোকাস করে—একটি ধারণা, যা পরিবেশে শিকারি ও শিকারের মিথস্ক্রিয়াগুলোর প্রভাবকে বোঝায়।

সূত্র : বিবিসি


সিংহ ভয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250