মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: ভোক্তার ডিজি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য সম্পর্কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘এই সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে। তবে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।’

সোমবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান তিনি। 

এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলো ডিমের বাজার জিম্মি করে রেখেছে। মুরগির বাচ্চা, খাবারসহ সব তাদের নিয়ন্ত্রণে। তাই বাজার মনিটরিং করেও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

সফিকুজ্জামান বলেন, ‘সরকারের নির্ধারিত ডিমের দাম ১২ টাকা করা হলেও সে দরে বিক্রি হচ্ছে না। কারণ খামার থেকেই ডিমের দাম সাড়ে ১১ টাকায় বিক্রি হচ্ছে। প্রান্তিক খামারিরা করপোরেট প্রতিষ্ঠান থেকে বেশি দামে মুরগির খাবার কিনতে বাধ্য হচ্ছেন। তবে সরকার ১২ টাকা দরে ঢাকা শহরের ১৬ পয়েন্টে ডিম বিক্রি করবে।’ 

রাজধানীর ১৬টি পয়েন্টে ট্রাকের মধ্যমে ডিম বিক্রি করা হবে বলেও জানান ভোক্তার মহাপরিচালক। প্রতি ট্রাকে ২০ হাজার করে ডিম থাকবে। ডিম আমদানির আগ পর্যন্ত ট্রাকে ডিম বিক্রির কার্যক্রম সাধারণ মানুষদের কিছুটা হলে স্বস্তি দেবে বলে মত তাঁর।

ওআ/

সিন্ডিকেট ভোক্তার ডিজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250