মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

সুপ্রিম কোর্টে ৪ হাজার বই দান করলেন ব্যারিস্টার রোকন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লাইব্রেরিতে চার হাজার বই দান করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের আইন ও মামলা সংক্রান্ত এ চার হাজার বই নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে।

ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ তার সব বই দান করার কারণ প্রসঙ্গে বলেন, আমি হয়তো কিছুদিন পর থাকবো না। আমার পরিবারে কোনো আইনজীবী নেই। তাই সারা জীবনের সংগ্রহ করা চার হাজার বই সুপ্রিম কোর্টে ডোনেট করলাম। আমার বিশ্বাস এখানে বইগুলোর সঠিক ব্যবহার হবে।

এক প্রশ্নের জবাবে রোকন উদ্দিন মাহমুদ বলেন, সুপ্রিম কোর্টে মাঝে মধ্যে আসবো। কিন্তু আগের মতো আইনপেশায় নিয়মিত থাকা হবে না।

প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুইবার সভাপতি ছিলেন। 

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সুসজ্জিত লাইব্রেরি কক্ষ উদ্বোধন করা হয়। সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল এই লাইব্রেরির উদ্বোধন করেন। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীসহ আপিল বিভাগের সাবেক বিচারপতিরা উপস্থিত ছিলেন।

আর.এইচ/ আই. কে. জে/ 

ব্যারিস্টার রোকন উদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত-নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250