শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

‘ঢালিউড অ্যাওয়ার্ড’

সুরের মূর্ছনায় নিউইয়র্ক মাতিয়ে গেলেন নগর বাউল জেমস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

নিউইয়র্ক মাতিয়ে গেলেন নগর বাউল জেমস - ছবি: সংগৃহীত

সুরের মূর্ছনায় নিউইয়র্ক মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। বাংলাদেশি মালিকানাধীন প্রমোটার প্রতিষ্ঠান শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) আয়োজনে স্থানীয় সময় রোববার (৪ জুন) নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল খ্যাত জেমসের লাইভ ইন কনসার্ট।

এদিন সন্ধ্যা ৭টায় শুরু হওয়া কনসার্টে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।

অনুষ্ঠানে সবার শেষের দিকে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান সুরের মুর্ছনায়।

অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’,‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে। প্রায় চার বছর পর নিউইয়র্কে ওপেন এয়ার কনসার্টে অংশ নিলেন জেমস। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রথম কনসার্টে প্রায় ১৫ হাজার দর্শককে মাতিয়ে রাখেন জেমস।

সুরের সমুদ্রে শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালোবাসা, কখনও চোখে অশ্রু, আবার উম্মাদনা ছডিয়ে জেমস শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন ‘মা’। মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায় দর্শক তখন পাগল। নেচে গেয়ে আর হেলে দুলে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেওয়াই ছিল কঠিন।

আরো পড়ুন: ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি

শোটাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, ‘জেমসের কনসার্টে এত দর্শক-শ্রোতারা আসবেন সেটা অনুমানের বাইরে ছিল। জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা মুখিয়ে থাকেন। তবে এবারের কনসার্ট ছিল আগেরবারের তুলনায় ব্যতিক্রম।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250