শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন! *** গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা *** আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা আসলে মানতে পারছি না: সালাহউদ্দিন *** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প

সৃষ্টিকর্তা আমাকে এভাবেই গ্রহণ করবেন : রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সৌদি আরবে ওমরাহ সেরে মক্কা থেকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মুম্বাই বিমানবন্দরে পা রাখেন তিনি।

এসময় সেখানে তার ভক্ত ও শুভাকাঙ্খিরা ফুলের মালা দিয়ে স্বাগত জানান রাখিকে।  হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলা হয়েছে, রাখিকে বরণ করে নিতে ভক্তরা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিরা তাকে রাখি নামে ডাকতেই অভিনেত্রী বলেন, ‘রাখি নয়, ফাতিমা বলুন।’ 

এরপর উপস্থিত ফটোগ্রাফাররা তাকে বাধ্য হয়ে ফাতিমা বলে ডাকতে শুরু করেন। একজন ব্যক্তি তার গলায় মালা পরিয়ে দিতে এগিয়ে আসতে তিনি থামিয়ে দেন। এরপর তার হাত থেকে মালাটা গ্রহণ করেন রাখি। তবে আরেক নারী তাকে মালা পরিয়ে দিতে আসলে বাধা দেননি তিনি।

এক সাংবাদিক রাখিকে জিজ্ঞেস করেন, তিনি কী কাগজপত্রেও নাম বদল করেছেন কি না। জবাবে রাখি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে এভাবেই গ্রহণ করবেন, কাগজের নাম বদলের প্রয়োজন নেই।’

গত বছর আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। নিজের নাম বদলে রাখেন ‘ফাতেমা’। শেষপর্যন্ত সেই বিয়ে টেকেনি। 

সংসার পাতার কয়েক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে আনেন রাখি। এ ঘটনায় জেল খাটেন আদিল। এরপর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। 

ওআ/ আইকেজে


রাখি সাওয়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250