শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

সেলিব্রিটি ক্রিকেট লিগে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়। দল দু’টির অধিনায়ক দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজ।

দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে আসে। 

সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) হামলার ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

দীপংকর দীপনের খেলোয়াড়দের ওপর হামলা চালান মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়রা। এতে আহত হন ৬ জন। তারকাদের ক্রিকেটের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনার সুরাহা করতে শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সবাই বিভেদ ভুলে মিলে যান।

আরো পড়ুন: ক্রিকেট বাঁচাতে মাশরাফিকে দায়িত্ব দেওয়ার কথা বললেন ওমর সানী

এ সময় সিসিএল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি হঠাৎ করেই মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তবে ভিডিও ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা তথা মামলা করা হয়েছে।

লিগের সবগুলো দলের অধিনায়কের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা। তবে কার কার বিরুদ্ধে, কোন থানায় মামলা করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়নি। মামলায় আসামীর তালিকায় চার-পাঁচ জনের নাম রয়েছে বলে ইঙ্গিত করেন আয়োজকদের মুখপাত্র।

এসি/ আই.কে.জে/





সেলিব্রিটি ক্রিকেট লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250