শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

স্ত্রী কি সারাদিনই ঘুমাচ্ছে? ৫ কৌশলে বদলাবে আচরণ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

স্ত্রী সারাদিন শুয়ে বসে কাটালে আপনার উপর বাড়তে থাকবে চাপ। তাই সময় থাকতে থাকতে স্ত্রীর এমন অলস মনোভাব এই ৫ কৌশলে দূর করে দিন।

সংসারে থাকতে গেলে কিছু না কিছু কাজ তো করতেই হবে। নইলে আপনার সংসারের কাজ তো অন্য কেউ এসে করে দিয়ে যাবেন না! আর এই বিষয়টা নারী-পুরুষ সকলকেই মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলেই নির্বিঘ্নে সংসার করা সম্ভবপর হবে।

প্রসঙ্গত বলে রাখা দরকার, এখনও আমাদের দেশের বেশিরভাগ পরিবারের কর্তৃত্ব থাকে মহিলাদের হাতেই। তারাই সংসারের জুতো-সেলাই থেকে চণ্ডিপাঠ- সবটা করে থাকেন। তবে কিছু কিছু আধুনিক মহিলা আবার প্রচণ্ড অলস স্বভাবের হন। তাই তারা ঘরের কোনও কাজই করতে চান না। বরং সারাদিন কেবল শুয়ে বসে সময় কাটান। আর এটাই পারিবারিক অশান্তি ডেকে আনে।

তাই আপনার স্ত্রীও যদি এমন অলস জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে আজ থেকেই সাবধান হোন। সেক্ষেত্রে এই কয়েকটি সহজ কৌশলেই তার মনোভাবে বদল আনুন। আশা করছি এতেই উপকার মিলবে হাতেনাতে।

১. বুঝিয়ে গুছিয়ে কথা বলুন

স্ত্রীর এমনতর শুয়ে বসে থাকার অভ্যাস যে সকলের চোখে দৃষ্টিকটূ হয়ে উঠছে তা তাকে সবার প্রথমে বুঝিয়ে বলুন। তাকে শান্ত মাথায় বোঝাতে হবে যে ঘরের কাজ করাটা একটা বেসিক স্কিল। এই কাজটা সকলেরই করা উচিত। আশা করছি, এই বিষয়টুকু বুঝিয়ে উঠতে পারলেই তিনি নিজের ভুল বুঝতে পারবেন। এমনকি এরপর থেকে নিজের কাজটা অন্তত নিজে করতে পারেন। তাই সবার প্রথমে এই টেকনিক ব্যবহার করুন।

​২. নিজের কাজ নিজেকেই করতে হবে​ 

এতদিন ধরে বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলাতে সামলাতে আপনি তার আশকারা বাড়িয়ে দিয়েছেন। তাই আজ থেকেই বাড়ির সব কাজ একাহাতে সামলানোর অভ্যাসটা ত্যাগ করুন। বরং আপনার নিজের কাজটুকু সেরে তার কাজটা ফেলে রাখুন। এর মাধ্যমেই তার কাছে স্পষ্ট বার্তা পৌঁছে যাবে। এরপর তিনি নিজের ভুল বুঝে নিয়ে ঘরের কাজে এগিয়ে আসলেও আসতে পারেন।

৩. স্ত্রীর বাবা-মাকে বোঝাতে বলুন​

এই বিষয়ে স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারেন। তাদেরকে আপনার মানসিক অবস্থার কথা বুঝিয়ে বলুন। তারা অভিজ্ঞ মানুষ। তারা নিশ্চয়ই আপনার সমস্যার বিষয়টা অনুধাবন করে ফেলবেন। তারপর ওনারাই মেয়েকে বিষয়টা বুঝিয়ে বলবেন। আশা করছি, নিজের অভিভাবকের কথা শুনে স্ত্রী নিজের ভুলটা ধরে ফেলতে দেরি করবেন না। তারপর তিনি আলসেমির রাস্তা ছেড়ে আপনার সঙ্গে সংসারের কাজে হাত লাগাবেন। আর এটাই আপনার জয়।

​৪. অর্ডার দেবেন না​

আজকালকার মহিলারা অত্যন্ত স্বাধীনচেতা। তাই তারা আপনার নির্দেশকে হেলায় উড়িয়ে দিতেও পারেন।এমনকি আপনার এহেন ব্যবহার সম্পর্ককে খাদের কিনারায় এনেও দাঁড় করিয়ে দিতে পারেন। এই কারণে সম্পর্কের উপর ভেসে উঠতে পারে ডিভোর্সের ভ্রুকুটি। তাই স্ত্রীকে কাজের অর্ডার দেওয়ার অভ্যাসটা এবার ছাড়ুন তো মশাই। বরং তাকে আপনার মনের কথা বুঝিয়ে বলুন। এতেই খেলা ঘুরলেও ঘুরতে পারে।

৫. সহজ কাজ করতে বলুন​

প্রথমেই স্ত্রীর উপর একগাদা কাজের বোঝা চাপিয়ে দিলে তিনি কোনও কাজই করবেন না। তাই সবার প্রথমে তাকে ছোট ছোট কাজ দিন। যেমন খাবারের বাসন ধুতে বলুন বা নিজের জাম-কাপড় কাচতে বলুন। এভাবেই তাকে ঘরের ছোট ছোট কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিন। 

আশা করছি, এতেই উপকার পাবেন হাতেনাতে। পরবর্তী সময়ে তিনি আলসেমি কাটিয়ে ঘরের সব কাজই করবেন। আর আপনার সব দুশ্চিন্তাও কেটে যাবে।

এসকে/ 

স্বামী-স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250