মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

স্বস্তিতেই ঢাকা ছাড়ছে ঈদে ঘরমুখী মানুষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসব প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে বাড়ির পানে ছুটছেন নগরবাসী। সড়ক পথ, নৌ পথ, বিমান পথ ও রেলপথে ছুটছেন মানুষ গ্রামে নাড়ির টানে। ঘরমুখী মানুষের চাপ বেড়েছে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

সোমবার (২৬ জুন) সকাল থেকে সব পথেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে চাপ বাড়লেও ঈদে ট্রেনযাত্রা এখন পর্যন্ত স্বস্তিরই রয়েছে। শেষ কর্মদিবস হওয়ায় সন্ধ্যার পর যাত্রীচাপ বাড়ার শঙ্কায় আছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

ভোর রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যায়। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

 অন্যদিকে, ঈদযাত্রায় মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ২৭টি ফেরি ও ৩১টি লঞ্চ চলাচল করছে। চাপ বাড়লেও ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি।

এদিকে বেলা ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, গাজীপুরের চন্দ্রা মোড়ে ফ্লাইওভারের নিচেতো বটেই ওপরেও গাড়ির দীর্ঘ সারি। বেলা যত বাড়ছে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের পথে যানজটের শঙ্কাও বাড়ছে।

 এদিন ভোররাত থেকেই উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সড়কে যানবাহনের চাপ দেখা যায়। পশুবাহী গাড়ির কারণে তৈরি হওয়া এ চাপ ধীরে ধীরে কমেও আসে।

 তবে ঢাকা থেকে ময়মনসিংহ সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম। যে কারণে মহাখালী বাস টার্মিনাল থেকে ভোগান্তি ছাড়াই যাত্রীরা রওয়ানা করছেন।

 দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। 

 তিনি বলেন, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

এদিকে এখন পর্যন্ত স্বস্তিরই আছে রেলযাত্রা। সোমবার দুপুর পর্যন্ত রংপুর ও সুন্দরবন এক্সপ্রেস এক ঘণ্টা করে বিলম্বে ছেড়ে গেলেও বাকি ট্রেন ছেড়েছে সময়মতোই।

সোমবার ঢাকা থেকে মোট ১০৪টি ট্রেন যাবে দেশের নানা প্রান্তে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ২১টি ট্রেন সময়মতোই ছেড়ে গেছে। দিনে অন্তত অর্ধ লাখ মানুষ ট্রেনে করে ঢাকা ছাড়ছেন। বিনা টিকিটের কোনো যাত্রীকে ঢুকতে দেয়া হচ্ছে না কমলাপুরে।

এম/


ঢাকা ঈদ ঘরমুখী মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250