মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

স্মার্ট নাগরিক হলেই স্মার্ট সমাজ হবে : সিমিন হোসেন রিমি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্কাউট আন্দোলন জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ কল্পে তিন হাজার শিক্ষক নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শনিবরার (১৭ জুন) উপজেলা প্রশাসন, কাপাসিয়ার আয়োজনে দিনব্যাপি এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩,২০০ শিক্ষক সমাবেশে অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। 

সিমিন হোসেন রিমি বলেন, আজকে আপনারা যারা এই সমাবেশে যোগ দিয়েছেন, স্মার্ট নাগরিক তৈরি করবেন আপনারা। স্মার্ট নাগরিক যখন তৈরি হবে তখন স্মার্ট সমাজও তৈরি হবে। 

তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিয়ে কেন চিন্তিত বাংলাদেশে। আজকাল মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলছেন চতুর্থ শিল্প বিপ্লবের কথা। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আপনারা তৈরি করবেন সন্তানদের। বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর ভাষায়, সন্তানের একমাত্র অভিভাবক তার পিতা-মাতা নয়। পিতা মাতার পরে যিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেন তিনি হলেন স্কুল, মাদরাসা, কলেজের শিক্ষক। সেই শিক্ষকরা আমাদের সন্তানদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করবেন।  

আরো পড়ুন:স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল কারিগর শিক্ষক সমাজ: শিক্ষামন্ত্রী

শিক্ষক সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাপলা কাপ পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষার্থী সুমাইয়া, আয়েশা, ছিদ্দিকা, আবিদ হাসান শান্তা, মালিহা মরিয়ম, আল আমীন, নাজমুন নাহারকে এসব পুুরস্কার দেওয়া হয়।  

ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, শিক্ষা অফিসার আব্দুস সালাম, অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ প্রমুখ। 

এসি/ আই. কে. জে/


স্মার্ট নাগরিক স্মার্ট সমাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250