বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

স্যালাইনের দাম বেশি রাখলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির সাথে সাথে স্যালাইনের চাহিদা বেড়েছে। এর সাথে পাল্লা দিয়ে বাজারে স্যালাইন সংকট ও অতিরিক্ত দামে বিক্রয়ের অভিযোগ উঠছে। এ অবস্থায় সারাদেশের ফার্মেসিগুলোতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে অভিযান চালানোর কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

স্যালাইনের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এর অধিক দাম রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভা কক্ষে উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ হুঁশিয়ারি দেন।

মহাপরিচালক বলেন, স্যালাইনের গায়ে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে এক টাকাও বেশি দামে তা বিক্রি করা যাবে না। স্পষ্টভাবে এটি সংশ্লিষ্টদের জানিয়ে দিতে চাই। এরপরও যদি বেশি দামে স্যালাইন বিক্রি হয়, তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি বলেন, স্যালাইনের মূল্য নিয়ে কোথায় সমস্যা আছে তা আমরা চিহ্নিত করতে চাই। এমআরপি বা স্যালাইনের গায়ে যেই দাম লেখা আছে সেটাই সর্বোচ্চ খুচরা মূল্য। এর বাইরে এক টাকাও বেশি বিক্রি করা যাবে না। আমরা স্যালাইনবিষয়ক সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বসেছি। আপনাদের কথা শুনব, তবে কৃত্রিম সংকটের কথা বলে বাড়তি দাম নেওয়া যাবে না।

ওআ/

স্যালাইন ভোক্তা অধিদফতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250