বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

হজের টাকা ফেরত পেলেন ১০১১৭ প্রাক-নিবন্ধন বাতিলকারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছর হজের প্রাক-নিবন্ধন বাতিল করা ১০ হাজার ১১৭ জন ব্যক্তির টাকা ফেরত দেওয়া হয়েছে। ৮৫৮টি হজ এজেন্সির এসব ব্যক্তির টাকা রিফান্ডের অনুরোধ জানিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের খরচ বেশি হওয়ায় কোটা পূরণ করা যায়নি। অনেকেই প্রাক-নিবন্ধন বতিল করেন।

ধর্ম মন্ত্রণালয়ের টাকা ফেরতের চিঠিতে বলা হয়, বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে ১ থেকে ১৫ মে, ১৬ থেকে ৩১ মে, ১ থেকে ১৫ জুন, ১৬ থেকে ৩০ জুন, ১ থেকে ১৫ জুলাই, ১৬ থেকে ৩১ জুলাই এবং ১ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রাক-নিবন্ধন বাতিল করা ব্যক্তিদের (এ মন্ত্রণালয়ের আইসিটি শাখা হতে প্রাপ্ত (Online এ Refund Approved প্রতিবেদনের প্রেক্ষিতে) অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার একাউন্ট নম্বর ০০০০২৩৩০৯৪৫৮৬ (Hajj Service Charge Payble of Saudi Govt) থেকে রিফান্ড দিতে সর্বমোট ৩০ কোটি ১০ লাখ ৯৮৪ টাকার ৮৫৮টি চেক সরবরাহ করা হয়েছে।

আরো পড়ুন: টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরবরাহ করা ওই চেকসমূহে উল্লিখিত অর্থ ছাড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনালী ব্যাংকের মতিঝিলের স্থানীয় কার্যালয় শাখার মহাব্যবস্থাপককে অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

এসি/ওআ/

হজযাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250