শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হ্যারি পটারের রেকর্ড ভাঙতে যাচ্ছে বার্বি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মাসখানেকের বেশি হয়ে গেল বক্স অফিসে মুক্তি পেয়েছে বার্বি। এখনও এটি রীতিমত একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। কিছুদিন আগেই এই ছবিটি তাদের দেশে দ্য সুপার মারিও ব্রোজ মুভির রেকর্ড ভেঙে সেখানকার ২০২৩ সালের এখন পর্যন্ত সব থেকে বেশি আয় করা ছবির তকমা পেয়েছে। আর এখন বিশ্বজুড়ে সেই রেকর্ড আবার ভাঙতে চলেছে।

সুপার মারিও ছবিটি আমেরিকায় ৫৭৪ মিলিয়ন ডলার আয় করেছিল। বুধবার বার্বি সেটা ছাপিয়ে গিয়েছে। বর্তমানে আমেরিকায় বার্বির মোট আয় হল ৫৯৪ মিলিয়ন ডলার।

আর বিশ্বজুড়ে এই ছবিটি মোট ১.৩৪ মিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে সুপার মারিও বিশ্বজুড়ে মোট ১.৩৫৮ মিলিয়ন ডলার রোজগার করেছিল। ফলে বুঝতেই পারছেন দুই ছবির মোট আয়ের ফারাক আর নামমাত্র।

এখন বক্স অফিসে বার্বির সঙ্গে জোর টক্কর হচ্ছে গ্র্যান তুরিমোর সঙ্গে। জুলাই মাসে মুক্তি পায় বার্বি। প্রথম সপ্তাহে এটি ১৫২ মিলিয়ন ডলার আয় করেছিল। তখন বক্স অফিসে এটার সঙ্গে টক্কর জমেছিল ওপেনহাইমারের।

আরও পড়ুন: বাংলাদেশে যে দিন মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’

বার্বি যে কেবল এই বছরের সব থেকে বেশি আয় করা ছবি হয়েছে এমনটা একদমই নয়। এটা সব থেকে বেশি আয় করা ছবি যা একজন মহিলা পরিচালক তৈরি করেছেন। ওয়ার্নার ব্রাদার্সের সব থেকে বেশি আয় করা ছবিও এটি হতে চলেছে বটে, তাও খুব শীঘ্রই। হ্যারি পটারের রেকর্ড ভাঙতে আর কিছু সময়েরই অপেক্ষা!

বার্বি ছবিটির পরিচালনা করেছেন গ্রেটা জারউইগ। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান গসলিং। এছাড়াও উইল ফেরেল, এমা ম্যাকে, সিমু লিউ, মাইকেল সেরা, প্রমুখ।

এসি/ আই. কে. জে/ 




বার্বি হ্যারি পটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250